চেন্নাই টেস্টে রেকর্ড ব্যবধানে হার বাংলাদেশের

চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের। টেস্টে রানের হিসেবে ভারতের কাছে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার।

আজ রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশনও টিকলো না বাংলাদেশ। ৭৬ রান তুলতেই বাকি ৬ উইকেট হারায় সফরকারীরা।

গতকাল শনিবার ১৪৬ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। জয় বা ড্র, কোনোটি না পারলেও অন্তত ব্যবধানটা কমাতে পারবেন, এমনটিই প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু ভক্তদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি সাকিব-শান্ত। ৪৮ রানের জুটি করে আউট হয়ে যান সাকিব। ৫৬ বলে ২৫ রান করে সাজঘরে ফেরত যান টাইগার ব্যাটার।

৫২তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনকে ঠেকাতে যান সাকিব। কিন্তু তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো যসস্বি জয়সওয়ালের হাতে। এতে চতুর্থ দিনে প্রথম আর ইনিংসের পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

পিচে এসে টিকতে পারেননি নতুন ব্যাটার লিটন দাসও। ৫৫তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ হন উইকেটরক্ষক ব্যাটার। ১০ বল খেলে মাত্র ১ রান করেন লিটন।

অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ (১০ বলে ৮)। ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে ফাইফার পূর্ণ করেন অশ্বিন।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একটি সেঞ্চুরি আশা করছিলেন শান্তর কাছ থেকে। কিন্তু শেষ পর্যন্ত সুজনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি শান্ত। সতীর্থদের সহায়তা না পেয়ে ধৈর্য হারান এই ব্যাটার। মারতে যান বড় শট। তাতেই গড়বড় করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

জাসপ্রিত বুমরাহর বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সটা কভার অঞ্চলে জাদেজার হাতে ক্যাচ হন শান্ত। ১২৭ বলে ৮২ রান করেন তিনি।

এরপর আউট হয়ে যান তাসকিন আহমেদও (৪ বলে ৫)। অশ্বিনের ষষ্ঠ শিকার হন তিনি। ১৪ বলে ৭ করে জাদেজার বলে হাসান মাহমুদ বোল্ড হলে চেন্নাইয়ে ব্যর্থ মিশন শেষ হয় বাংলাদেশের।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

  • Related Posts

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ…

    Continue reading
    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন কেন্দ্রে আক্রমণ বন্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডুনবেগে আয়োজিত গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…

    Continue reading

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    সমতা ও সম্মানে নতুন বিশ্ব গড়ার আহ্বান পুতিনের

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার