দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি

বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের দেশে পাঠানো হয়।

ফেরত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে। যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও পুনেতে তারা পুলিশের হাতে আটক হন। তাদের আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের নিজ হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পাশের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ওসি ইমতিয়াজ আহসান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য থানা থেকে রাইটস যশোরকে ৯ জন, জাস্টিস অ্যান্ড কেয়ারকে ৯ জন, বিএম ডব্লিউ পাঁচজন ও মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করা হয়েছে।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন