দেশি কোচদের অধীনেই শুরু ভারত সফরের প্রস্তুতি

টেস্ট দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ ইমন, জিসান আলম, রিপন মন্ডলসহ ৮/১০ জন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার সাদা বলে অনুশীলন করছেন ৪/৫ দিন আগে থেকেই। তাদের প্রশিক্ষণে বিশেষ সহায়তা করছেন তিন দেশি প্রশিক্ষক মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম ও তারেক আজিজ।

ওই প্রশিক্ষণটা ছিল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

১২ সেপ্টেম্বর হেড কোচ হাথুরুসিংহে, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পসহ ভিনদেশি কোচরা দেশে ফিরলে তাদের অধীনেই ভারত যাওয়ার আগে দু’দিন প্র্যাকটিস হবে।

এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ রোববার থেকে শুরু হলো ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের প্র্যাকটিসও। পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়া সাকিব আল হাসান ছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা সবাই যোগ দিয়েছেন রোববার সকালে লাল বলে টেস্ট দলের অনুশীলনে।

শেরে বাংলা স্টেডিয়ামে আজ রোববার থেকে সারাদিন ব্যাপি শুরু হলো টেস্ট আর টি-টোয়েন্টি দলের অনুশীলন। যেহেতু টেস্ট সারাদিন ধরে হয়, তাই প্রস্তুতি পর্বটাও হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ১টা অবধি। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে দুপুরের পর থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত।

এদিকে টেস্ট আর টি-টোয়েন্টি দলের অনুশীলন শুরু হলেও ভারতের বিপক্ষে খেলার জন্য টেস্ট আর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হয়নি। পাকিস্তান সফর করে আসা টেস্ট দলের সবাইকে ডাকা হয়েছে আজ থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে।

টেস্ট দলের বাইরে থাকা টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে অভিজ্ঞ রিয়াদ, সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, পারভেজ ইমন, তানজিদ তামিম, রিশাদ হোসেনের সাথে হাই পারফরমেন্স ইউনিট ও ‘এ’ দলের হয়ে বেশ নজরকাড়া পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল এবং হাত খুলে খেলতে পারা টপ অর্ডার জিসান আলমকেও সাদা বলে প্র্যাকটিস করতে দেখা গেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান