দুর্নীতির দায়ে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের একটি দৃষ্টান্তই স্থাপন করলো চীন। ঘুস নেওয়ার অপরাধে দেশের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তিকে ২০ বছরের কারাদণ্ড দিলো দেশটির আদালত। খেলাধুলা বিভাগে অদূর ভবিষ্যতে কেউ যেন আর দুর্নীতিতে না জড়ান, তাদের জন্য সতর্কবার্তাও দিলো চীন।

এক দশক আগে চীনের ক্ষমতায় আসার পর থেকে দেশের বড় বড় খাতগুলোর দুর্নীতি উদঘাটনে কাজ শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।তারই ধারাবাহিকতায় ২০২২ সালে খেলাধুলা বিভাগে তদন্ত শুরু করে তার সরকার।

এরপরই ধরা পড়ে লি টাইয়ের দুর্নীতি। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন ও শেফিল্ড ইউনাইটেডে খেলা সাবেক এই তারকাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নিজের দোষ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন তিনি।

লি টাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যাচ ফিক্সিং ও ঘুস নিয়েছেন। এমনকি কোচিংয়ের চাকরি পেতে ঘুসের প্রস্তাব দেওয়ার প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে।

২০১৬ থেকে ২০১৭ সালে চীনের জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন লি টাই। ২০২০ সালের জানুয়ারিতে তাকে হেড কোচের দায়িত্ব দেয় দেশটির ফুটবল ফেডারেশন। ২০২১ সালের ডিসেম্বরে হেড কোচের অব্যাহতি নেওয়ার পরই তার বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ।

অভিযোগে বলা হয়, গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৯ কোটি ৯৪ লাখ টাকা) বেশি ঘুস নিয়েছেন লি টাই। দেশটির ব্রডকাস্ট মিডিয়া সিসিটিভি বলেছে, বাদ পড়া ফুটবলারদের জাতীয় দলে ফেরানো ও ক্লাবের সঙ্গে চুক্তি করিয়ে দেওয়ার নামে এসব অর্থ নিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকারও করেছেন জাতীয় দলের জার্সিতে ৯২ ম্যাচ খেলা এই মিডফিল্ডার।

লি টাই বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।’

শুধু লি টাই একাই নন, দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হওয়ায় এই সপ্তাহে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বেশ কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে গেল বুধবার সিএফএ-এর সাবেক সেক্রেটারি লিও ইউইকে ১১ বছরের কারাদণ্ড ও ৩৬ লাখ ইউয়ান (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছেন আদালত।

একইদিনে সিএফএ-এর রেফারি ম্যানেজমেন্ট দপ্তরে সাবেক প্রধান টান হাইকে সাড়ে ৬ বছরের কারাদণ্ড ও ২ লাখ ইউয়ান জরিমানাক করেছেন আদালত। আগের দিন মঙ্গলবার স্ট্রাট্যাজিক প্লানিংয়ের সাবেক প্রধান কুই জুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৬ লাখ ইউয়ান অর্থদণ্ড দেওয়া হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের