দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাশেদ নামে এক বাংলাদেশি লটারিতে ৩৩ লাখ টাকা জিতেছেন। বিগ টিকিট নামে দেশটির একটি লটারি প্রতিযোগিতায় ১ লাখ দিরহাম জেতেন তিনি। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিগ টিকিট লটারির ২৭৮তম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

খালিজ টাইমসের এক প্রতিবেদন মতে, বিগ টিকেট লটারির ২৭৮তম পর্বে মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জর্ডানের নাগরিক এই ছয়জনের প্রত্যেকে ১ লাখ করে মোট ৬ লাখ দিরহাম জিতে নেন।

এর মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে লটারির টিকেট কেনার পর প্রথমবার বিজয়ী হয়েছেন। তাদের অন্যতম বাংলাদেশের ৪৯ বছর বয়সি প্রবাসী মোহাম্মদ রাশেদ। ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন তিনি।

পরিচ্ছন্নতাকর্মী রাশেদ চার বছর আগে আরও ১০ বন্ধুর সাথে বিগ টিকেট লটারি কেনা শুরু করেন। এরপর প্রায় প্রতি মাসেই একসঙ্গে লটারি কিনতেন তারা। অবশেষে গত শুক্রবার ভাগ্যের শিকে ছেড়ে রাশেদের।

রাশেদ বলেন, ‘টিকটকে এক ভিডিও থেকে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর আমিও লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিই। তখন থেকে গত চার বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতাম। যখন লটারি জয়ের খবর পেলাম, আমি আনন্দে অভিভূত হয়ে যাই।’

পুরস্কারের অর্থ তার ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানান রাশেদ। তিনি বলেন, ‘আমার ভাগের টাকা দিয়ে কী করব, তা এখনও ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’

রাশেদ আরও জানান, একবার জিতেই তারা থেমে যাননি। বরং আবার টিকিট কিনেছেন নতুন জয়ের স্বপ্নে। রাশেদ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এরই মধ্যে আবার টিকিট কিনে ফেলেছি। পরবর্তী ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমি সবাইকে বিগ টিকিটে অংশ নেয়ার জন্য উৎসাহিত করি।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের