দিল্লি বিমানবন্দরে নামতে পারলো না ১৫ ফ্লাইট

ভারতের রাজধানী দিল্লিতে অতিভারী বৃষ্টির কারণে অন্তত ১৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে ৮টি ফ্লাইট জয়পুরে, ৫টি লখনউতে এবং ২টি চণ্ডীগড়ে নামানো হয়েছে বলে জানা গেছে।

এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়, যা দিনভর চলে। দুপুরে কিছুটা বিরতির পর বিকেলে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় প্রবল বৃষ্টি।

এর ফলে দিল্লির বিভিন্ন এলাকায় যানজটের চিত্র দেখা যায়। অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।

আগেই এক বিজ্ঞপ্তিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দিল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে প্রভাব পড়ছে। তবে আমাদের গ্রাউন্ড টিম এবং অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে মিলিয়ে যাত্রীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নিতে বলেছে।

এছাড়াও, সড়কে যানজটের কারণে বিকল্প হিসেবে দিল্লি মেট্রো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প