দালালদের দৌরাত্ম্য কমাতে কুয়েতে ভিসা সত্যায়ন

কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে এবং দালালদের দৌরাত্ম্য কমাতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে চালু হয়েছে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’, যার মাধ্যমে কুয়েত আগমনের আগেই শ্রমিকদের জন্য নিয়োগকর্তার ভিসা যাচাই করা হচ্ছে।

এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র, কর্মপরিবেশ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। সবকিছু যাচাই-বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্যায়নের অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে এই পদ্ধতির মাধ্যমে বহু বাংলাদেশিকর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছেন।

কুয়েতের ন্যাশনাল কোম্পানির সুপারভাইজার শহীদুল ইসলাম বলেন, তিনি তার নিকটাত্মীয় কয়েকজন কুয়েতে আনেন তখন দূতাবাসের এমন তদারকি ছিল না। যার কারণে কোনো কিছুই জানা ছিল না তার। কুয়েতে আনার পর জানতে পারেন তিনি যেই কোম্পানির ভিসা কিনে তার নিকটাত্মীয় কুয়েতে এনেছিলেন সেই কোম্পানির নির্ধারিত কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। যার কারণে লোকদের ওই কোম্পানিতে রেসিডেন্সি করতে ব্যর্থ হন এবং কর্মহীন হয়ে পড়ে। তিনি তার নিকটাত্মীয়দের পুনরায় ভিসার মূল্যের অধিক টাকা দিয়ে অন্যত্র রেসিডেন্সি লাগান।

বর্তমান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন যে উদ্যোগটি নিয়েছেন এটি মহতী উদ্যোগ, সময়োপযোগী ও প্রবাসীবান্ধব বলে অভিহিত করেছে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।

তিনি বলেন, দূতাবাসে ভিসা সত্যায়িত হলে কুয়েতে আগত নতুন প্রবাসীদের বছর দুয়েক অন্তত কন্টাক্ট থাকা অবস্থায় কাজ ও আকামা নিয়ে চিন্তা করতে হবে না। লাখ লাখ টাকা খরচ করে বৈধ পথে কুয়েতে এসে অবৈধ হওয়া থেকেও বেঁচে যাবেন। এই সময়ে কোনো সমস্যা হলে কুয়েতের আইনানুযায়ী দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। তাছাড়া জবাবদিহিতারও একটা পথ থাকবে।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, কুয়েতগামী প্রবাসীদের কল্যাণে যারা এমন মহতী উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ। এ বিষয়ে কঠোরতার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে ভিসা দালালদের দৌরাত্ম্য কমবে।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিটির নেতাসহ কুয়েতে সচেতন প্রবাসীরা রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা এই ব্যবস্থাকে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন।

প্রবাসীদের কল্যাণে বর্তমান রাষ্ট্রদূতের এই মহতী উদ্যোগকে বানচাল করতে বাংলাদেশে অবস্থানরত একটি অসাধু ভিসা দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তারা চক্রান্ত করে ভিসা সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে। অসাধু ভিসা চক্রটি দূতাবাসের সত্যায়ন ব্যতীত অসৎ উপায়ে ঢাকা বিমানবন্দর দিয়ে নতুন ভিসার কুয়েতগামী শ্রমিকদের পার করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে থেকে জানা যায়।

এই প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন, এই পদ্ধতি যেন স্থায়ী করা হয় ও আরও শক্তিশালীভাবে বাস্তবায়ন করা হয়। যেন আর কোনো বাংলাদেশি প্রবাসে এসে দালালচক্রের ফাঁদে পড়ে নিঃস্ব না হন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল