দামেস্কে ইসরাইলের বিমান হামলা, টিভি উপস্থাপকসহ নিহত ৩

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় একজন জনপ্রিয় টিভি উপস্থাপকসহ অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কে শত্রু ইসরাইলি আগ্রাসনে  টিভি উপস্থাপক সাফা আহমেদসহ তিনজন শহীদ হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী ‘দখলকৃত গোলান মালভূমি থেকে’ স্থানীয় সময় রাত ২টার দিকে ড্রোন ও বিমান দিয়ে দামেস্কে হামলা চালায়। এতে তিনজন বেসামরিক নাগরিক ও নয়জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

সিএনএন বলেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পশ্চিম সিরিয়ার টেলিকম ভবনের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে। এর পর একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ওই হামলায় সাফা আহমেদসহ অন্যরা নিহত হয়েছে কিনা জানা যায়নি।

গত বছর ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল মাঝে মধ্যে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে।

এদিকে বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার ভোরে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা।

আলজাজিজার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা শুরু করেছে। বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার পরে আশেপাশে বোমাবর্ষণ করেছে।

লেবাননে ইসরাইলের নতুন স্থল অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন নর্দান অ্যারোস’। ইসরাইলি বাহিনী জানিয়েছে, হামলাটি চালানো হচ্ছে স্থল, আকাশ এবং কামান বাহিনীর সমন্বয়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প