দাপুটে জয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগারবাহিনী। ম্যাচটি লিটন দাসের দল জিতেছে ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে।

আজ বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পর তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওই ওভারে আয়ুশ শুকলার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ হন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন।

দলীয় ২৪ রান, আর ব্যক্তিগত ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান ইমন।

এরপর ইমনের মতো একই ফাঁদে পা দেন তানজিদ হাসান তামিমও। ১৮ বলে ১৪ রান করে আতিফ ইকবালের বলে নিজাকত খানের হাতে ধরা পড়েন তিনি।

তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। ৩৯ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি, তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। শেষমেশ দল জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। ০ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।

এর আগে হংকংয়ের ইনিংসের দ্বিতীয়, আর নিজের প্রথম ওভারেই উইকেট পান বাংলাদেশের স্ট্রোকবোলার তাসকিন আহমেদ।

হংকং ওপেনার অংশুমান রথকে (৫ বলে ৪) কট বিহাইন্ড করেন তিনি। প্রথমে জোরালো আবেদন করলেও আম্পায়ার আঙুল তোলেননি। পরে অধিনায়ক লিটন দাসের আবেদনের প্রেক্ষিতে রিভিউ দেখে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। ফলে ৫ বলে ৪ রানে থাকতেই সাজঘরে ফেরেন অংশুমানকে।

ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বল। তানজিম হাসান সাকিবকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে ছক্কা হাঁকান হংকংয়ের ব্যাটার বাবর হায়াত। তাতে আক্রমণাত্মক ভাবটা আরও বাড়ে টাইগার পেসারের। পরের বলেই প্রতিপক্ষ দলের এই ব্যাটারের স্টাম্পই উপড়ে ফেলেন সাকিব।

দুর্দান্ত এক ডেলিভারিতে বাবর হায়াতের মিডল স্টাম্প ভেঙে দেন ২২ বছর বয়সী ডানহাতি টাইগার পেসার। ১২ বলে ১৪ রান নিয়ে সাজঘরে ফেরেন বাবর।

ইনিংসের ১২তম ওভারে হংকংয়ের শিবিরে দ্বিতীয়বার আঘাত হানেন তানজিম সাকিব। বাউন্সি বলে হংকংয়ের ব্যাটার জিসান আলিকে (৩৪ বলে ৩০) ফেরান তিনি। জিসানের ব্যাটের কানায় লেগে বল আকাশে ভাসলে মিড উইকেট অঞ্চলে দৌড় এসে ঝাপ দিয়ে বল তালুবন্দি করেন মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজের এই ক্যাচ দেখে ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘দুর্দান্ত ও সেরা প্রচেষ্টা। কাধেঁর ওপর ভর করে স্মার্ট ক্যাচ!’

চতুর্থ উইকেটে ৩৪ বলে ৪৬ রানের জুটি করেন ইয়াসিম মুর্তজা ও নিজাকত খান। ইনিংসের ১৮তম ওভারে এই জুটি ভাঙে মোস্তাফিজ ও রিশাদ হোসেনের যৌথ চেষ্টায় ইয়াসিমকে (১৯ বলে ২৮) রানআউটের মাধ্যমে।

শেষ দিকে ৪ বলে ৩ উইকেটের পতন হয় হংকংয়ের। ১৯তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। আর ২০তম ওভারের দ্বিতীয় বলে এইজাজ খানকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন।

তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ সবাই ২টি করে উইকেট শিকার করেন। হংকংয়ের আতিফ ইকবালও নেন ২ উইকেট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের