দাদা রাজ কাপুরের ‌যে সিনেমাটি রিমেক করতে চান রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর তার দাদা কিংবদন্তি রাজ কাপুরের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। দাদার সিনেমার ভক্ত তিনি। তবে ‘শ্রী ৪২০’ ছবিটাকে তিনি স্পেশাল মনে করেন। তাই কখনো সুযোগ হলে এই ছবিটারই রিমেক করতে চান তিনি। সেইসঙ্গে দাদার চরিত্রে নিজে অভিনয়ও করতে চান।

সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এমন কথা জানান রণবীর। রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশেষ সেশন রাখা হয়েছিল উৎসবটিতে। সেখানেই আলোচনায় অংশ নেন এই অভিনেতা।

পরিচালক রাহুল রাওয়েইল রাজ কাপুরের সিনেমা রিমেকের ব্যাপারে রণবীরের কাছে জানতে চান। তখন অভিনেতা বলেন, ‘আমি রিমেকের পক্ষে নই। আমি বিশ্বাস করি একটি চলচ্চিত্র তার সর্বোত্তম সক্ষমতা অনুযায়ী তৈরি করা হয়। সেটিতে পুনরায় হাত লাগানো উচিত নয়। তার উপর রাজ কাপুরের মতো তারকার ছবি। তবে যদি রিমেক করতেই হয় আমি ‘শ্রী ৪২০’ ছবিটি বেছে নেবো। এটি আমার প্রিয় ছবি।’

বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের সদস্য রণবীর কাপুর বলেন, রাজ কাপুরের সিনেমাগুলো তাকে অভিনয়ে আসতে অনুপ্রাণিত করেছে। তার অভিনয়ে খুবই প্রভাব রয়েছে দাদার অভিনয়ের। একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার আগ্রহ তৈরি হয়েছে রাজ কাপুরের জন্যই। তিনি ১৯৫৬ সালের ‘জাগতে রাহো ছবির কথা উল্লেখ করেন। এই ছবিটি তাকে সিনেমার গভীরতা বোঝাতে সহায়তা করেছে।

এছাড়া, রণবীর তার পরিচালনার প্রতি আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার দাদা ২৪ বছর বয়সে ‘আগ’ নামক একটি সিনেমা পরিচালনা করেন। অভিনয়, প্রযোজনা, লেখা এবং সম্পাদনা- একসঙ্গে তিনিই করেছিলেন। আমি আজ ৪২ বছর বয়সী। তবে এখনও পরিচালনার সাহস পাইনি। আমি অপেক্ষা করছি এমন একটি গল্পের জন্য যা আমাকে পরিচালক হতে সবরকম সাহস দেবে।’

রণবীর মনে করেন, একজন পরিচালকের তখনই সিনেমা তৈরি করা উচিত যখন তার হাতে বলার মতো একটি গল্প থাকবে।

প্রসঙ্গত, রণবীর কাপুরকে শেষবার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা। এছাড়া অভিনেতার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটিও। সেখানে তার সঙ্গে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। যশরাজ ফিল্মসের ‘ধুম ৪’- এও রণবীরকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প