‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

ভারতের শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় নিজের পাকাপোক্ত আসন ধরে রেখেছেন।একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। এবার ভারতের সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে ভূষিত হচ্ছেন প্রবীণ এই অভিনেতাকে ।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  

আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওই অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন মিঠুন। তারপর আর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলা ও হিন্দিসহ ৩শ ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন।

টলিউডের পাশাপাশি বলিউডেও তিনি দাপিয়ে অভিনয় করেছেন। মিঠুনের ক্যারিয়ারে মোট তিনটি জাতীয় পুরস্কার রয়েছে। ১৯৮৯ সালে একসঙ্গে ১৯টি সিনেমা মুক্তি পায় মিঠুনের। যা লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে।

মিঠুনকে শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) লিখেছেন, ‌‘দাদাসাহেব ফালকে’ মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেই সঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।

মিঠুনের হাতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তুলে দেওয়ার খবর প্রকাশের পর থেকেই আনন্দিত তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।  

  • Related Posts

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হতে শনিবার রাতে শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ…

    Continue reading
    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আকস্মিক হোয়াইট হাউসে অনির্ধারিত বৈঠকের সময় ওয়েস্টার্ন কুইন্সের সানিসাইডে ইয়ার্ডে ১২,০০০ ইউনিট আবাসন প্রকল্প নির্মাণে পরিকল্পনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

    Continue reading

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার