দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়েছে ২০টির বেশি দাবানল, ২ দমকলকর্মীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে দুই দমকলকর্মী নিহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২২ মার্চ) দেশটির বিভিন্ন স্থানে একযোগে ২০টির বেশি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি আগুন সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক বলেছেন, দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে, বিশেষ করে সূর্যাস্তের আগেই আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ গিয়ংসাং প্রদেশে গত শুক্রবার শুরু হওয়া দাবানলে ২৭৫ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ ঘোষণা

শনিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া সরকার উলসান শহরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে।

কোরীয় স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উলসান শহর, উত্তর গিয়ংসাং প্রদেশ এবং দক্ষিণ গিয়ংসাং প্রদেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়।

এদিকে, দমকল বাহিনী জানিয়েছে, দাবানলের কারণে সানচিয়ং কাউন্টির আটটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং তারা অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

শক্তিশালী বাতাসের কারণে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যদিও সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এটি ৭০ শতাংশ নিয়ন্ত্রিত ছিল।

ক্ষয়ক্ষতি ও উদ্ধার কার্যক্রম

সানচিয়ং কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দমকলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, দুইজন এখনও নিখোঁজ এবং ছয়জন আহত হয়েছেন।

এদিকে, উত্তর গিয়ংসাং প্রদেশের উইসিয়ং এলাকায় শনিবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে, যা এরই মধ্যে ৩০০ হেক্টর বনাঞ্চল গ্রাস করেছে। এর কারণে প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত মাত্র চার শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া, উলসানের পশ্চিম অংশে অবস্থিত উলজু কাউন্টির দাবানলের কারণে ৮০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স