দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

গোলের জন্য মরিয়া দুই দল। হঠাৎ ভুল করে বসলেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ।

ফাঁকা জালে বল পেয়ে কোনো ভুল করলেন না মিডফিল্ডার লুইস রোমো। উপহার পাওয়া এই গোলেই জয় পেল মেক্সিকো।

মেক্সিকোর গুয়াদালাজারায় বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এ জয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেলো মেক্সিকোর।ম্যাচের ৫০ মিনিটে সেউং-গিউয়ের ভুলে পাওয়া রোমোর গোলই শেষ পর্যন্ত মেক্সিকোর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়। 

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়া দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, মেক্সিকোর সঙ্গে হেরে যাওয়ায় এখন নক আউট নিশ্চিতের জন্য অপেক্ষায় থাকতে হবে দক্ষিণ কোরিয়াকে।

‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুটিই জিতে শীর্ষে রয়েছে মেক্সিকো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ কোরিয়া। আর ১ পয়েন্ট করে পাওয়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা রয়েছে পরের দুই স্থানে।

শুক্রবারের ম্যাচে সমানে-সমান লড়াই-ই করে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া (৫৭)। দুই দল গোলের জন্য করে সমান ৮টি শট। তবে মেক্সিকোর (৪) লক্ষ্য বরাবর শট ছিল বেশি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই চেষ্টা করে গোলের তালা ভাঙতে। কিন্তু সাফল্য মেলেনি। বিরতির পর ফিরে ভাগ্যের ছোঁয়া পায় মেক্সিকো।

৫০ মিনিটে বাম পাশ থেকে বক্সের ভেতরে ক্রস দেন হুলিয়ান কিনিয়োনেস। এগিয়ে এসে সেটি ঠেকিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক। তবে পরমুহূর্তেই তার হাত ফসকে বেরিয়ে যায় বল।

ঠিক তখন পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রোমো। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ফাঁকা জালে বল প্রবেশ করান ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার। লিড পেয়ে উচ্ছ্বাসে ভাসে স্বাগতিক দর্শকরা।

অবিশ্বাস্য ভুলে গোল হজম করে হতবিহ্ববল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। তবু গোল শোধের জন্য দারুণ কিছু সুযোগ তারা তৈরি করে। কিন্তু কোনোটিই কাজে না লাগায় শেষ পর্যন্ত মেলেনি কোনো পয়েন্ট।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প