দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে এন১ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশে যাচ্ছিল।

রাতভর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সেগুলোতে ৩০ জনেরও বেশি যাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কেউ কেউ উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন।

দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ এবং সাতজন শিশু রয়েছে। লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট মাথে জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এন১ মহাসড়কটি সোমবার সকাল পর্যন্ত উভয় দিকেই বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজের জন্য।

লিম্পোপো প্রদেশের প্রিমিয়ার ফোফি রামাথুবা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘একটি ঘটনায় এত মানুষের প্রাণহানির বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের ক্লান্তি বা যানবাহনের যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার কারণ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অভিবাসী শ্রমিক পরিবহনে ব্যবহৃত দূরপাল্লার বাসগুলো প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প