দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের

গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা কাঁদিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রথমবার দেখা হয়েছিল দুই দলের। এবার ঘরের মাঠে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো ভারত। প্রোটিয়াদের ৬১ রানে হারিয়ে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।

আগে ব্যাট করে ওপেনার সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করেন স্যামসন। ভারতের ইনিংসের মোট ১৩টি ছক্কার ১০টিই হাঁকান ডানহাতি এই ব্যাটার। সঙ্গে ৭টি চার হাঁকিয়ে ৫০ বলে ১০৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। মাত্র ৪টি টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।

স্যামসন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৭ বলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এটি।

আগের টি-টোয়েন্টিতে হায়দরাবাদে বাংলাদেশি বোলারদের বেধড়ক পিটিয়ে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন স্যামসন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করলেন এই মারকুটে ব্যাটার।

১৮ বলে ৩৩ রান করেন তিলক ভার্মা। ১৭ বলে ২১ রান করেন অধিনায়ক সূর্যকুমার। এতে ২০২ রানের বড় পুঁজি দাঁড় করায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ৯৩ রানে ৭ উইকেট নেই প্রোটিয়াদের। দুই ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুইয়ের তোপে ১৩ বল আগেই ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৫ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। ১১ বলে ২১ রান করেন ওপেনার রায়াল রিকেল্টন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী