থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত তিন, আহত অন্তত ৪৮

থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই উৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর উমফাং এলাকায় এ মেলার আয়োজন করা হয়। গতকাল মেলায় দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হয়। তখন হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। আর উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। হামলার শিকার ব্যক্তির সহায়তার নির্দেশনাও দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়াতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, সপ্তাহব্যাপী চলা এই মেলায় চলতি বছর ৮–৯ হাজার মানুষ অংশ নিয়েছেন। এরই মধ্যে মেলার শেষ দিনের আগের রাতে বোমা হামলার ঘটনাটি ঘটেছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের