থাইল্যান্ডের কাছে হারলো ভারত

এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার প্রস্তুতি নিতে থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ভারত। সেখানে গিয়ে লেজেগোবরে পারফরম্যান্স করে ২-০ ব্যবধানে হেরেছে ভারতীয়রা।

বুধবার থাম্মাসাত স্টেডিয়ামে বেঞ্জামিন ডেভিস ও পোরামেট আরজভিরাইয়ের করা দুই গোল স্বাগতিক থাইল্যান্ডকে সহজ জয় নিশ্চিত করে দেয়। যদিও থাইল্যান্ড এই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল।

উভয় দলই আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ কোয়ালিফায়ার সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। যে কারণে দু’দলের কোচই নিজ নিজ দলের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান।

থাইল্যান্ডের কোচ মাসাতাদা ইশি তার মূল ফরোয়ার্ডদের বিশ্রামে রাখেন। তাতেও তাদের আক্রমণাত্মক ভঙ্গিমা বিন্দুমাত্র কমেনি।

স্বাগতিকদের প্রথম গোলটি আসে ম্যাচের ৮ মিনিটে, দ্বিতীয়টি ৫৯ মিনিটে।

ভারতের পক্ষে লিস্টন কোলাসো মাঝে মাঝে কিছু গতি আনেন। তবে ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে অনন্য সুযোগ নষ্ট করেন তিনি। থাই গোলরক্ষক সারানন আনুইনকে একা পেয়েও গোল করতে পারেননি কোলাসো। তার শরীরের ভঙ্গিমা দেখে স্বাগতিক দলের গোলরক্ষক সহজেই বুঝে নেন, কী করতে যাচ্ছেন কোলাসো। যে কারণে ভারতীয় তারকার শট রুখে দিতে কোনো সমস্যা হয়নি থাই গোলরক্ষকের।

বদলি হিসেবে নামা লালিয়ানজুয়ালা আরেকটি ওয়ান-অন-ওয়ান মিস করেন। আনুইনকে কাটিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে চলে যায়। শেষমেশ ২-০ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে ভারত।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প