মিরসরাই গাড়ি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে ঈদ উপলক্ষে ঘরমুখো হাজারো যাত্রী।

মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর বাইপাসে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে এই যানজটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রামমুখী লেনে গাড়ি চলাচল করছে।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, সকালে ভাটিয়ারিতে একটি দুর্ঘটনার পর এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। তবে ভুক্তভোগী চালক ও যাত্রীরা বলছেন, সড়কে পুলিশের পর্যাপ্ত নজরদারির অভাবেই পরিস্থিতির এমন অবনতি ঘটেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাকের পেছনে পরপর দুটি গাড়ি ধাক্কা দিলে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তবে এর আগেই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, ভাটিয়ারী পোর্টলিংক, শীতলপুরের বিএম কন্টেইনার ডিপো, বাঁশবাড়িয়া, কুমিরার কেডিএস ডিপোসহ আশপাশের এলাকায় গাড়ির দীর্ঘ সারি আটকে আছে।

চট্টগ্রামমুখী একটি বাসের চালক জয়নাল আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ তিন ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।

চট্টগ্রাম শহর থেকে মিরসরাইগামী যাত্রী নাজিম উদ্দিন বলেন, সকাল থেকে একই জায়গায় বসে আছি। যানজট কবে ছাড়বে, বুঝতে পারছি না। ঈদের আগে এমন দুর্ভোগের মধ্যে পড়বো ভাবিনি।

এদিকে মহাসড়কে যানজটের ফলে শুধু যাত্রী নয়, পণ্যবাহী যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা লজিস্টিক খাতে বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে মস্তাননগর বিশ্বরোড় এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। সেটি সরানোর জন্য দ্রুত কাজ চলছে। এক লেনে গাড়ি চলাচল করছে, আশা করছি তেমন সমস্যা হবে না।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী