তানিন সুবহার শারীরিক অবস্থার কথা জানালেন শিরিন শিলা

অভিনেত্রী তানিন সুবাহ সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেই থেকে এ অভিনেত্রী এখন পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

সুবহার অনুরাগীরা তার শারীরিক অবস্থার কথা জানার জন্য অপেক্ষা করছেন। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। তিনি সুবহার শারীরিক অবস্থার কথা জানিয়ে গতকাল (৪ জুন) তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওতে শিরিন শিলা বলেন, ‘আমি এইমাত্র তানিন সুবহাকে দেখে আসলাম। সে এখনো লাইফ সাপোর্টে আছে। গতকাল (৩ জুন) ওকে যখন লাইফ সাপোর্টে দেখে দেখতে গিয়েছিলাম তখন সে অনেক টেনে টেনে নিশ্বাস নিচ্ছিল। সে এখন ট্রমার মধ্যে রয়েছে। তার কোনো সেন্স (সংজ্ঞাহীন) নেই। সে কোনো রেসপন্স করছে না। কিন্তু গতকালকে থেকে আজ সে একটু ভালো। তার অক্সিজেন লেভেলটা একটু নরমাল (স্বাভাবিক) লেভেলে আছে, একটু নিশ্বাস নিতে পারছে। কিন্তু সে কোনো সেন্স-ই ফিরে আসছে না। আর আমি যখন তানিনের সঙ্গে তার হাত ধরে কথা বলছিলাম তখন দেখলাম তার চোখের পাপড়িটা একটু নড়ছে। এটা দেখে আমার মনে হচ্ছে সে আগের চেয়ে একটু বেটার আছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল ও পুরোপুরি ট্রমার মধ্যে ছিল। না সে অক্সিজেন লেভেল ভালো ছিল, না নার্ভ কাজ করছিল। গতকাল ওর অবস্থা খুবই খারাপ ছিল। সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আবারও যেন সুন্দরভাবে কাজ করতে পারে।’

দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১