ত্রিদেশীয় সিরিজ বিশাল জয়ে লিগসেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে ১৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে যুবাদের প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। অর্থাৎ লিগ পর্বের ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। এতে টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে খেলতে যাচ্ছে লাল-সবুজ বাহিনী।

শিরোপা নির্ধারণী ম্যাচে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ সিরিজের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।

আজ শুক্রবার হারারেতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় মাত্র ৩৫ ওভারে ১২৪ রানে। বাংলাদেশের রিজান হাসান ৯ আর আজিজুল হাকিম ২৫ রান খরচায় নেন ৩টি করে উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। শেষদিকে দেবাশিষ দেবার বিধ্বংসী ব্যাটিংয়ে পুঁজি বড় করে বাংলাদেশ। ১৩ বলে ৩৪ রান করেন তিনি। তার সঙ্গে ৪৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ফরিদ হাসান।

এছাড়া ৪৫ বলে ৩৭ রান করেন মোহাম্মদ আব্দুল্লাহ, অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৬৫ বলে ৩৪ ও রিজান হাসান ২৯ বলে ৩০ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৮ বলে ৪৭ রান করেন বেনি জুজে। এছাড়া মাইকেল ব্লিগনট ৩৪ বলে ৩০, মার্শাল মাশাভা ৩৫ বলে ১৬ রান করেন। বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল