ত্রিদেশীয় সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের যুবাদের

শ্বাসরুদ্ধকর এক জয় দিয়ে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

হারারেতে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে আগে ব্যাট করে ৩৪.৪ ওভারে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে দলীয় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত জয় নিয়েই ফেরে বাংলাদেশ।

বাংলাদেশের এই জয়ের কৃতিত্ব দিতে হয় শেষ উইকেটে স্বাধীন ইসলামকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২০ রানের জুটি করা সামিউন বশিরকে। বশির একাই দলকে টেনে নিয়েছেন। স্বাধীন শুধু অপরপ্রান্তে দাঁড়িয়েছিলেন, কোনো বল খেলেননি। এক প্রান্তে দাঁড়িয়ে কঠিন লড়াই করে বাংলাদেশকে জিতিয়েছেন বশির, যা দেশের ক্রিকেটভক্তদের চমকই বটে।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন আল ফাহাদ। ১০ ওভার বোলিং করে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন সামিউন বশির ও স্বাধীন ইসলাম।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ বলে ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস ৩৮ বলে ২৬ ও দানিয়েল বসম্যান ৩৫ বলে ২৪ রান করেন।

বাংলাদেশের হয়ে হার না মানা ৪৫ রানের (৩৯ বল) ম্যাচ জেতানো ইনিংস খেলেন সামিউন বশির। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৯ বলে ২০ রান করেন।

ত্রিদেশীয় সিরিজের অন্য প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে বাংলাদেশ।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল