তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম-বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। ৩ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরায়ি নেজাম। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ডিসেম্বরের ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে।
বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানি ওলামায়ে কেরামগণ জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

জোড় ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত, তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল থেকে আসা মো. করিম খান বলেন, গত ১০ বছর ধরে ইজতেমার কাজের নিয়োজিত আছি। এ বছর তিন চিল্লায় সময় দিয়ে কুমিল্লা থেকে টঙ্গীর ইজতেমার ময়দানে অংশ গ্রহণ করি। চলমান পাঁচদিনের জোর ইজতেমা শেষ করে ৪১ দিনের ইসলামের দ্বীনি কাজের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছি।

ইজতেমা ময়দানের মুরুব্বিরা জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে পাঁচদিনের জোড় হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী ও বড়দের রাহবারি নেওয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন। এ জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হয়েছেন। দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। যে নকশার উপর কাজ ও কাজের সাথীদের পথ চলতে হয়। বার্ষিক এ একটি আয়োজন কাজের পথকে সঠিক ও মসৃণ রাখতে মূল চালিকাশক্তির কাজ করে। এ জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারি পাওয়া যায়। পুরো বছরের কাজের আজাইম বা পরিকল্পনা গ্রহণ করা হয়।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (মিডিয়া সমন্বয়ক) হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ সাহেব, জুমার আগে কারগুজারীর আমল হয়। এ সময় কথা বলেন ফারুক সাব (ব্যাঙ্গালোর)। তিনি আরও জানান, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক সাহেব, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক সাহেব, বাদ মাগরিবের পর কারগুজারী আমল হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প