তুরস্কে বিমান কোম্পানির সদর দফতরে হামলায় নিহত ৪, আহত ১৪

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির (টিইউএসএএস) সদর দফতরে হামলায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানী আঙ্কারায় অবস্থিত এই প্রতিষ্ঠানে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। এরদোয়ান রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে রয়েছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন তিনি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, হামলায় দুজন হামলাকারী নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সম্প্রচারমাধ্যমে ঘটনার আগে টিইউএসএএস ভবনে সশস্ত্র হামলাকারীদের প্রবেশের ভিডিও প্রচার করেছে।

ইয়ারলিকায়া বলেন, টিইউএসএএস আঙ্কারা কাহরামানকাজান কারখানায় সন্ত্রাসী হামলায় দুই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।

হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে। ভবনের ভেতরে জিম্মি পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেননি।

টেলিভিশনগুলোতে একটি ক্ষতিগ্রস্ত গেট, পার্কিং লটে গুলি বিনিময়ের ফুটেজ এবং হামলাকারীদের হাতে অ্যাসল্ট রাইফেল ও ব্যাকপ্যাকসহ ভবনে প্রবেশের ছবি দেখিয়েছে। পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছে যায়।

টিইউএসএএস তুরস্কের সবচেয়ে বড় বিমান প্রযুক্তি প্রতিষ্ঠান। বর্তমানে প্রশিক্ষণ বিমান, সামরিক ও বেসামরিক হেলিকপ্টার তৈরি করছে। দেশটির প্রথম নিজস্ব যুদ্ধবিমানের উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। তুরস্কের সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন ও সরকারের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিতে ১০ হাজারের বেশি কর্মী রয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী