তুরস্কে অবৈধ মদ উৎপাদনের অভিযোগে ১২১ জন গ্রেফতার

তুরস্কে অবৈধভাবে মদ উৎপাদনের অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ৩৩ হাজার ৫৫৪ লিটার চোরাই মদ জব্দও করা হয়েছে।

উচ্চমূল্য ও কর বৃদ্ধির ফলে তুরস্কে গোপনে মদ তৈরি করার প্রবণতা বেড়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিষাক্ত মদ পানে অন্তত ১৫২ জনের মৃত্যু হয়েছে।

ইয়েরলিকায়া জানান, গত দুই সপ্তাহে তুরস্কের বিভিন্ন প্রদেশে অভিযান চালানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ধরপাকড় হয়েছে ইস্তাম্বুল ও পর্যটনকেন্দ্র আন্তালিয়া শহরে।

তিনি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, আমাদের পুলিশ দল ১২১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং ৩৩ হাজার ৫৫৪ লিটার চোরাই মদ জব্দ করেছে।

মন্ত্রী আরও বলেন, গোপনে মদ উৎপাদন শুধু অপরাধ নয়, এটি একটি প্রাণঘাতী ফাঁদ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তিনি জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তা কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান।

চোরাই মদে প্রায়ই মিথানল মেশানো হয়, যা একটি বিষাক্ত রাসায়নিক। এটি অন্ধত্ব, যকৃতের ক্ষতি এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল