তিন সেঞ্চুরির ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

লাহারে চলমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এতে এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের ৪১ ওভারের খেলা শেষে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ে খেলা শেষ করতে ইনিংস নামিয়ে আনা হয় ৪৬ ওভারে। এতেই জোড়া সেঞ্চুুরিতে ৩ উইকেটে ২৯২ রান করে দক্ষিণ আফ্রিকা।

ডিএল মেথডে ৪৬ ওভারে ৩১৩ রানের লক্ষ্য পায় পাকিস্তান। কিন্তু স্বাগতিকরা ৪৪.৪ ওভারে ২৮৭ রানে গুটিয়ে যায়। এতে ২৫ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে ওপেনিং জুটিতেই ২৬০ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার তাজমিন ব্রিটস ও লরা উলভারডট। দুজনই হাঁকান সেঞ্চুরি। ৪৩.১ ওভারে এই জুটি ভাঙে।

ব্রিটস খেলেন ১৪১ বলে ১৭১ রানের অনবদ্য এক ইনিংস। ২০টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। আর অধিনায়ক উলভারডট ১২৯ বলে ১০০ রান (১০টি চার) করেন।

জবাবে পাকিস্তানের হয়ে লড়াই করেন সিদরা আমিন ও নাতালিয়া পারভাইজ। সিদরা আমিন ১১০ বলে ১২২ রানের (১৩ চার) ইনিংস খেলেন। ৬০ বলে ৭৩ রান করেন পারভাইজ। এছাড়া ওপেনার উমাইমা শোহাইল ৩৮ বলে ৪৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লাক ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের