তানজিদ-হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৯ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০৫ রান করে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট আসে দারুণ এক হাফ-সেঞ্চুরি। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৫ রান।

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিলো মাত্র ২৭ রানের ব্যবধানে। তাই দ্বিতীয় ম্যাচে কোনো চাপ নিতে নারাজ টাইগাররা। তাইতো শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো পায় সফরকারীরা। 

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটি থেকে আসে ৯০ রান। ৩৩ বলে ৫৯ রান করা তানজিদ ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তাদের জুটি। এরপর লিটনের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। তবে তাদের জুটি খুব বেশি লম্বা হয়নি। 

৩২ বলে ৪০ রান করে জাওয়াদুল্লাহ’র বলে সাঘির খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক লিটন। এরপর নাজমুল হোসেন শান্ত’র নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে জাকের আলীকে নিয়ে খেলতে থাকেন তাওহীদ হৃদয়। দলীয় ১৯৭ রানের মাথায় আউট হন হৃদয়। সাঘির খানের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। 

জাকের আলী আউট হন ৬ বলে ১৮ রান করে। শেষ দিকে শামীম হোসেন পাটওয়ারী অপরাজিত থাকেন ৫ বলে ৬ রানে। অপর প্রান্তে ২ বলে ২ রানে অপরাজিত থাকেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫হ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মুহাম্মদ জাওয়াদুল্লাহ। সাঘির খান নেন দুই উইকেট।   

আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। গত শনিবার (১৭ মে) একই স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ১৯১ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রান করে স্বাগতিকরা। 

এর আগে দারুণ এক সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন তিনি। তামিম ইকবালের পর এই ফরম্যাটে  বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প