ফাইনালে জোড়া গোল করে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয় রোনালদো জুনিয়রের

আন্তর্জাতিক পর্যায়ে বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। এই সিদ্ধান্ত নেওয়ার অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম শিরোপার স্বাদও পেয়ে গেছেন তিনি।

ব্লাতকো মার্কোভিচ অনূর্ধ্ব-১৫ আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তার দাপুটে পারফরম্যান্সে পর্তুগাল ৩-২ গোলে জিতে নিয়েছে শিরোপা।

সাবেক ফুটবলার, কোচ ও সংগঠক ব্লাতকো মার্কোভিচের স্মরণে ২০১৯ সাল থেকে প্রতি বছর টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে।

টুর্নামেন্টে জাপানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে অভিষেক হয় ক্রিস্টিয়ানো জুনিয়রের। বাবার মতোই সাত নম্বর জার্সি গায়ে খেলেছেন। ফাইনালে গোলের পর বাবার ‘সিউউউ’ উদযাপনও ফিরিয়ে এনেছেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ত্রয়োদশ মিনিটে বক্সের ভেতর বেশ কঠিন কোণ থেকে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো জুনিয়র। আর প্রথমার্ধের শেষ দিকে কাছ থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন তিনি। পরে ম্যাচের ৫৪তম মিনিটে উঠিয়ে নেওয়া হয় তাকে।

গোল দুটির ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে পোস্ট করে পর্তুগালের ফুটবল ফেডারেশন ক্যাপশন দেয়, ‘পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের প্রথম সিউউউ…।’

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১