নজরুল কনসার্ট গাইবে দেশের ১০ ব্যান্ড

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান সব সময় আন্দোলন ও সংগ্রামে উদ্দীপনা জুগিয়েছে। সম্প্রতি দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে নজরুলের গান-কবিতায় প্রেরণা দিয়েছে আন্দোলনকারীদের। এবার বিদ্রোহী কবির উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

অ্যালবামের প্রকাশনা উপলক্ষে আগামী ৩০ মে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এ কনসার্টে দেশের ১০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে।

প্রকাশিতব্য অ্যালবামটিতে অংশ নেবে- ‘সোলস’, ‘দলছুট’, ‘ওয়ারফেজ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘এমএনবি’, ‘রেবেল’, ‘ব্ল্যাক’, ‘এফ মাইনর’ ও ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ড। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে আয়োজিত কনসার্টটি সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবে।

এ প্রসঙ্গে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার এজেন্ডায় এই অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, নজরুলের গান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। ৩০ মে অ্যালবামটি প্রকাশ পাবে, সে উপলক্ষেই এ কনসার্ট।’

অ্যালবামটিতে কাজী নজরুল ইসলামের ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট, ‘এই শিকল–পরা ছল্’, ‘দুর্গম গিরি, কান্তার–মরু’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গানগুলো স্থান পাচ্ছে। অ্যালবামটির প্রতিটি গান ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় প্রকাশ করা হবে।

লতিফুল ইসলাম বলেন, ‘অ্যালবামটি করার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে এসব গান যদি কোনো ব্যান্ড কাভার করতে চায়, তাহলে গানগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। কারণ, প্রতিটি গান সঠিকভাবে করা হচ্ছে। বাণী থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা ঠিক করে দিয়েছি। পুরো প্রকল্পের মেন্টর হিসেবে আছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।’

কবি নজরুল ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ৩০ মে কনসার্টের উদ্বোধন করবেন। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী