তাজমহলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে হঠাৎ বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) কে বা কারা তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পর্যটন দফতরের ইমেইল করেছে।

দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক সৌধটি দেখতে আসেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন মতে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইমেইল পাওয়ার তাজমহল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে একটি বোমা নিস্ক্রিয়করণ দল পাঠানো হয়। যদিও তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো বোমা কিংবা বিস্ফোরক পায়নি পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাজমহল এলাকায় বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। শুধু আতঙ্ক ছড়ানোর উদ্দেশে ওই ইমেল পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পর্যটন দফতরের অফিসিয়াল ইমেইলে একটি মেইল আসে। এরপরই পর্যটকদের সরিয়ে ফেলা হয়। ঘটনাস্থলে কাজ শুরু করে একটি বোমা নিস্ক্রিয়করণ দল।

ভারতে কিছুদিন ধরেই ইমেইলের মাধ্যমে স্কুল, ট্রেন, হোটেল ও বিমানে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। যদিও এসব হুমকির বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। 

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প