ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এমনটি জানিয়েছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে মোট ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি।

গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

চিঠিতে ট্রাম্প লেখেন, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপ করা হবে। এটা আলাদা, খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে।

তিনি আরও লেখেন, আপনারা বুঝতে চেষ্টা করবেন, এই ৩৫ শতাংশ শুল্ক আমাদের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে কারখানা স্থাপন করে বা পণ্য তৈরি করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক (ট্যাক্স) থাকবে না। বরং আমরা দ্রুত সব অনুমোদন দেওয়ার চেষ্টা করব।

ট্রাম্প লেখেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক বাড়ান, তাহলে আপনার বাড়ানো শুল্কের পরিমাণ এই ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হার বাড়তেও পারে, কমতেও পারে।  

এপ্রিলে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এক পর্যায়ে ট্রাম্প ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দেন। সেই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে। তবে এর আগেই আরেক দফা তা আরেক দফা বাড়িয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সেদিন থেকেই নতুন শুল্ক কার্যকর হবে।

এদিকে, আগের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক প্রত্যাহার বা কমানো নিয়ে ৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এর আগে ২ শতাংশ শুল্ক কমিয়ে ৩৫ শতাংশে রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন