ডোনাল্ড ট্রাম্পকে বার্তা যুক্তরাষ্ট্র নয়, প্রথা ভেঙে ইউরোপ সফর করলেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইউরোপকে বেছে নিয়েছেন মার্ক কার্নি। এর মাধ্যমে তিনি দীর্ঘ ঐতিহ্যকে ভেঙেছেন। কারণ রীতি অনুযায়ী, কানাডার কোনো প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের তালিকায় থাকে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি দুই প্রতিবেশী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পরই বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। যা থেকে রেহাই পাচ্ছে না কানাডাও। এরই মধ্যে দেশটির ওপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কানাডাও পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে।

তাছাড়া শুধু শুল্ক আরোপই নয় দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে ট্রাম্পের একটি মন্তব্য ঘিরেও। যেখানে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছেন।

এর প্রতিক্রিয়ায় নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ শেষে বলেছেন, কানাডা কোনো দিনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে না।

মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যে ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে কানাডা।

তাই মার্ক কার্নি সোমবার ফ্রান্স সফরে যান। সেখানে তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করেন।

জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কার্নি। এরপর এটিই তার প্রথম বিদেশ সফর। ফ্রান্স সফরের পর তিনি লন্ডন যান। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প