ডিজিটাল নিরাপত্তা আইনের ‘সব মামলা’ বাতিল হবে: আইন উপদেষ্টা

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগ’ ছাড়া সব মামলা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা ডিজিটাল অ্যাক্ট প্রত্যাহার করছি। আইনটি বাতিল হলে স্পিচ ওপেন্সের হয়রানিমূলক যত মামলা আছে, সব মামলা রহিত হয়ে যাবে।’

তিনি বলেন, শুধু কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং, ছেলেমেয়ের ঘনিষ্ঠতার ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা–এ ধরনের অপরাধের ক্ষেত্রে অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিকতা বা মুক্তমনা মানুষ, ভিন্নমতের মানুষের মন্তব্যের জন্য যেসব মামলা সেগুলো কেইস বাই কেইস যাওয়া লাগবে না, সব মামলা একসঙ্গে রহিত হয়ে যাবে।’

এ বছর মোট ১১টি পুরস্কার দেয়া হয়। প্রিন্ট মিডিয়া রিপোর্টিংয়ের জন্য ৩টি, টেলিভিশন রিপোর্টিংয়ের জন্য ৩টি এবং অনলাইন রিপোর্টিংয়ের জন্য ৩টি পুরস্কার দেয়া হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান হবে ১ লাখ টাকা, ২য় পুরস্কারের মূল্যমান হবে ৭৫ হাজার টাকা এবং ৩য় পুরস্কারের মূল্যমান হবে ৫০ হাজার টাকা।

এ ছাড়া ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার এবং রেডিও রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার দেয়া হয়েছে, যার মূল্যমান ১ লাখ টাকা। অর্থের সঙ্গে প্রতিটি পুরস্কারে সম্মাননাপত্র ও ক্রেস্ট দেয়া হয়। পরে পুরস্কার পাওয়া সাংবাদিকদের হাতে নগদ চেক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প