ট্রেনে শ্বশুরবাড়ি যাওয়ার পথে হার্ট অ্যাটাকে নির্মাতার মৃত্যু

ট্রেনে চড়ে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে রওয়ানা দিয়েছিলেন নির্মাতা আরেফিন রূপম। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসা দিতে এসে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ভোরে ট্রেনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন আরেফিন রূপম। তার বয়স হয়েছিল ৫০ বছর।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এই নির্মাতা। নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।

আরেফিন রূপমের পারিবারিক নাম ইফতেখারুল আরেফিন। ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। পরিচালক হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী তার নাটকে অভিনয় করেছেন। ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি।

মৃত্যুর আগে তিনি ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন। গতকালই এই নির্মাতাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ফিরোজ খান।

  • Related Posts

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত পরিকল্পনা করলেন ভিন্ন। তারা বিরতি দিয়ে নয়, একবারে জয় তুলেই ইফতার…

    Continue reading
    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    মারণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই নতুন করে আরেক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে।…

    Continue reading

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন