ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। ৪ জুলাই এই ফোনালাপ হয়।

মঙ্গলবার থেকে তুরস্কে শুরু হতে যাওয়া এক গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এই ফোনকলটি হলো। যেটিতে মার্কিন প্রেসিডেন্টের যোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। একই সময়ে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আরও অংশ দখলের প্রচেষ্টা জোরদার করেছে, যা ক্রেমলিনের একটি প্রধান লক্ষ্য।

এদিকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ বছর তাদের চতুর্থ এই কথোপকথনটি ছিল কার্যনিষ্ঠ ও অত্যন্ত গঠনমূলক।’ 

এতে আরও বলা হয় যে, ট্রাম্প ইউক্রেনীয় সংঘাতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি সহজতর করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রুশ পক্ষ আবারও এই সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তাদের পছন্দের কথা পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, মন্ত্রণালয়টি আরও দাবি করেছে যে, কিয়েভ এবং তার ইউরোপীয় পৃষ্ঠপোষকেরা এই সংঘাতকে দীর্ঘায়িত করতে, এমনকি আরও বাড়িয়ে তোলার পরিকল্পনা করছে।

এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার ট্রাম্পের সঙ্গে তারও একটি খুব ভালো আলাপ হয়েছে।

‘এই যুদ্ধের অবসান ঘটানোর একটি বাস্তব সম্ভাবনা রয়েছে এবং আমেরিকার সংকল্প অকাট্য,’ বলেন জেলেনস্কি। 

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প