ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভিযোগ করে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে।  এতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই।  খবর আনাদোলুর। 

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে খামেনি এসব কথা বলেন। 

খামেনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।’

তিনি আরও বলেন, ‘জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য এবং নিষ্ঠুরতা—এগুলোই যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের অবিচ্ছেদ্য অংশ।’

খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায়, তাহলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখে পড়তে হবে। 

তিনি দাবি করেন, ইরানের জনগণ ও ‘প্রতিরোধ অক্ষ’ (রেজিস্ট্যান্স ফন্ট) যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।

তিনি বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ ও রাষ্ট্রের সব স্তরের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং অপরাধী ও ধূর্ত মার্কিন শত্রুর বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা।’

খামেনির ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি যোদ্ধাদের সাহসিকতা এবং সাধারণ মানুষের দৃঢ়তা যুক্তরাষ্ট্রের জন্য এক ‘অবিস্মরণীয় শিক্ষা’ হয়ে থাকবে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতবিরোধ এড়িয়ে চলা।’

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করায় তেহরানও ওই সমঝোতার প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতা সত্ত্বেও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়ে গেছে।

  • Related Posts

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসঙ্গে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট…

    Continue reading
    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৯ জুলাই) সকালে দেশটির উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    দাবানলের ধোঁয়ায় ‘ক্ষুব্ধ’ ট্রাম্প, কানাডার ওপর আরও শুল্কের হুমকি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    হঠাৎ সাদা পোশাকে সোনম ওয়াংচুককে নিয়ে গেল দিল্লি পুলিশ

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

    ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড