ট্রাম্পের নির্বাচনী সমাবেশে ফের হামলার চেষ্টা, বন্দুকসহ আটক ১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছে ফের হামলার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে কোনো বিপদ ঘটেনি।

এর আগে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে তিনবার হামলার চেষ্টা করা হলো।

রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তাকে আটক করার খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে।

এক বিবৃতিতে শেরিফ কার্যালয় জানিয়েছে, অঅটক ৪৯ কছর বয়সি ভেম মিলার নেভাদার বাসিন্দা।

দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প