ট্রাম্পকে সম্ভাব্য হত্যাচেষ্টা: সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান

ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একে-৪৭ ধরনের রাইফেলও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ। বয়স ৫৮ বছর। তিনি হাওয়াইয়ের একজন স্ব-নিযুক্ত আবাসন নির্মাতা। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং বর্তমান ঘটনাবলীর ওপর নিয়মিত নজর রাখতেন।

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন ওই ব্যক্তি। গত জুলাইয়ে পেনসিলভেনিয়ার সমাবেশে সাবেক প্রেসিডেন্টের হত্যাচেষ্টা সম্পর্কিত একটি পোস্টে মন্তব্যও করেছিলেন তিনি।

কর্তৃপক্ষের সন্দেহ, পাম বিচে ট্রাম্প গলফ খেলার সময় তার ওপর আক্রমণের পরিকল্পনা করেছিলেন রায়ান ওয়েসলি রাউথ।

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ট্যাগ করে পৃথক পোস্ট দিয়েছিলেন আটক ব্যক্তি। এসব পোস্টে সমাবেশে আহতদের দেখতে যেতে ডেমোক্র্যাট নেতাদের উৎসাহিত করেছিলেন তিনি।

কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে লেখা এক পোস্টে তিনি বলেন, আপনার এবং বাইডেনের উচিত ট্রাম্পের সমাবেশে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালে দেখা করা এবং নিহত দমকলকর্মীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়া। ট্রাম্প কখনোই তাদের জন্য কিছু করবেন না।

ডেমোক্র্যাটদের প্রচারণা তহবিলে ১০০ মার্কিন ডলারের বেশি অনুদানও দিয়েছিলেন রায়ান ওয়েসলি রাউথ।

এছাড়া, তিনি ইউক্রেনের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। এমনকি, দেশটির হয়ে সরাসরি লড়াই করতেও আগ্রহ প্রকাশ করেছিলেন আটক ব্যক্তি।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প