ট্রান্সপোর্ট ফর লন্ডনে সাইবার হামলায় দুই কিশোর অভিযুক্ত

লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)-এ সংঘটিত এক বৃহৎ সাইবার হামলার ঘটনায় দুই কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। এই হামলায় টিএফএল- এর কার্যক্রমে একদিকে যেমন দীর্ঘমেয়াদি ব্যাঘাত সৃষ্টি হয়েছিল তেমনি অন্যদিকে বিপুল আর্থিক ক্ষয়-ক্ষতিও সাধিত হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-র তথ্য অনুযায়ী, এই হামলাটি ২০২৩ সালের ৩১ আগস্ট শুরু হয়েছিল এবং এটি সাইবার অপরাধী গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্যদের দ্বারা পরিচালিত বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তরা হলেন পূর্ব লন্ডনের ১৯ বছর বয়সী তালহা জুবায়ের এবং ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসল এলাকার ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স।

গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার এনসিএ এবং সিটি অব লন্ডন পুলিশ তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে তাদের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হয় এবং কম্পিউটার মিসইউজ অ্যাক্ট-এর আওতায় টিএফএল-এর বিরুদ্ধে অনুমোদনবিহীন কর্মকাণ্ড পরিচালনার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হন। আদালত তাদেরকে পরবর্তী শুনানির জন্য সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে পাঠিয়েছে এবং ততদিন পর্যন্ত তাদেরকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

টিএফএল জানিয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের প্রায় ৩৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডের ক্ষতি হয়েছে। ট্রেন, বাসসহ পরিবহন সেবাগুলো চালু থাকলেও অনেক অনলাইন সেবা ও তথ্য বোর্ড তিন মাস ধরে বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ সহস্রাধিক গ্রাহককে জানানো হয় যে তাদের ব্যক্তিগত তথ্য, যেমন ব্যাংক হিসাব নম্বর, সোর্স কোড, নাম, ইমেইল এবং বাসার ঠিকানা চুরি হয়ে থাকতে পারে।

উপরন্তু, টিএফএল -এর পঁচিশ হাজার কর্মীকেও পরিচয় যাচাইয়ের জন্য রাজধানীর বিভিন্ন অফিসে ডেকে নেওয়া হয়, যা ছিল একটি দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রমের অংশ।

আদালতে জানানো হয় যে, এই সাইবার হামলা সংঘটিত হওয়ার সময় ওয়েন ফ্লাওয়ার্স জামিনে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সংস্থা এসএসএম হেল্থ কেয়ার করপোরেশন ও সাটার হেল্থ-এর নেটওয়ার্কে অনুপ্রবেশে চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের প্রধান ডেপুটি ডিরেক্টর পল ফস্টার বলেন, এই অভিযোগ গঠন একটি দীর্ঘ ও জটিল তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ। এই হামলা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো টিএফএল-এর কর্মকাণ্ডে শুধু ব্যাপক ব্যাঘাতই ঘটায়নি, বরং কোটি কোটি পাউন্ড ক্ষতির কারণও হয়েছে।

এই ঘটনার পর টিএফএল এক বিবৃতিতে এনসিএ-র পদক্ষেপকে স্বাগত জানায় এবং আশাবাদ ব্যক্ত করে যে এ ধরনের সাইবার হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের