টেস্ট ক্রিকেটে জো রুটের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন জো রুট। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ হাজার রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে এ মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের নিয়মিত এই ব্যাটার।

এই রেকর্ডে রুটের ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন আছেন প্রায় ১ হাজার রান পিছিয়ে। লাবুশেনের ঝুলিতে আছে ৩ হাজার ৯০৪ রান। এ তালিকায় তিনে আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। ৩ হাজার ৪৮৪ রান করেছেন তিনি।

৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য রুটের দরকার ছিল ২৭ রান। মঙ্গলবার ডানহাতি ইংলিশ ব্যাটার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ৫৪ বলে ৩২ রানে অপরাজিত থেকে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছেন রুট। যা কোনো ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও।

মুলতানে আরও একটি দুর্দান্ত মাইলফলক স্পর্শের সম্ভাবনা তৈরি করেছেন রুট। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যালিস্টার কুককে ছাড়িয়ে যেতে পারেন তিনি।

টেস্টে ১২ হাজার ৪৭২ রানের রেকর্ড আছে কুকের। আর মুলতান টেস্টে নামার আগে রুটে রান ছিল ১২ হাজার ৪০২ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ৭১ রান করতে পারলেই কুককে টপকে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন রুট।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প