টেনেসিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে। বড় বিস্ফোরণের পর ধারাবাহিকভাবে ছোট ছোট বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট অ্যানার্জেটিক সিস্টেমস’ নামের একটি প্রতিষ্ঠানে। ন্যাশভিল শহর থেকে ওই স্থান প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, এটি আটটি ভবনে বিস্তৃত একটি স্থাপনা। এখানে সামরিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি ও পরীক্ষা করা হয়।

স্থানীয় শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের বেশ কয়েকজন কর্মী এখনো নিখোঁজ। আমরা পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করছি। কয়েকজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।’ তবে কতজন মারা গেছে, তা তিনি প্রকাশ করেননি। বিস্ফোরণের কারণও এখনো নির্ধারণ করা যায়নি। তদন্তে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন শেরিফ।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউটিভিএফের আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, পাহাড়চূড়ায় অবস্থিত কারখানাটির একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশে শুধু ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ ও পোড়া গাড়ির খোলস পড়ে রয়েছে। শেরিফ ডেভিস জানান, বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি না থাকলেও ছোট ছোট বিস্ফোরণ এখনো শোনা যেতে পারে।

হিকম্যান কাউন্টির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অব্যাহত বিস্ফোরণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনের ভেতরে ঢুকতে পারেননি। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। নিকটবর্তী শহর ম্যাকইওয়েনের মেয়র ব্র্যাড র‍্যাচফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি বড় ট্র্যাজেডি।’

লবেলভিল এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল, তাঁদের বাড়িঘর কেঁপে ওঠে। কেউ কেউ বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই শব্দ রেকর্ডও করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার বলেন, ‘আমি ঘুম থেকে উঠে ভাবলাম আমার ঘর ভেঙে পড়েছে। কয়েক সেকেন্ড পর বুঝলাম, নিশ্চয়ই শব্দটি অ্যাকিউরেট অ্যানার্জেটিকের দিক থেকেই এসেছে।’

টেনেসির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘটনাস্থলে আহতের খবর পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত এবং উদ্ধার অভিযান চলছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প