টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। ওয়ানডে এবং টি-টোয়ন্টি খেলে যাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এবার টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিলেন তিনি।

দিল্লিতে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বর্ষিয়ান এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে এই সিরিজটাই হবে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ।

দিল্লিতে আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। হায়দরাবাদের সেই ম্যাচটাই হবে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

একদিন আগেই একটি জাতীয় দৈনিককে অবসরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ৩৯ বছর বয়স ছুঁই ছুঁই করা এই ক্রিকেটার। এবার সেই ঘোষণাটাই আনুষ্ঠানিকভাবে দিলেন তিনি।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়লেন। বাকি রইলো কেবল ওয়ানডে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প