টিএসসিতে কাল ‘সঞ্জীব উৎসব’

অকালপ্রয়াত বাংলা সংগীতের কিংবদন্তি গীতিকবি সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয় ‘সঞ্জীব উৎসব’। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উদযাপিত হবে এ উৎসব।

এই উৎসবটি আয়োজন করেছে আজব কারখানা। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। তরুণ প্রজন্মের কাছে চির প্রাসঙ্গিক এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত সঞ্জীব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সঞ্জীব উৎসব।

এবারের সঞ্জীব উৎসবে গান পরিবেশন করবেন দেশের প্রতিভাবান শিল্পীরা। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সাহস মোস্তাফিজ, তুহিন কান্তি দাস, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন, নাহিদ হাসান, ফারাহ দীবা তাসনিম, রাজেশ মজুমদার, অন্তু দাশ এবং সাদী শাহনেয়াজ।

সঞ্জীব চৌধুরীর অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই উৎসবটি প্রতিবছর আয়োজিত হয়ে আসছে।

১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃজনশীল লেখক ও সাংবাদিক।

গানের প্রতি আলাদা ভালোবাসা থাকায় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী দেশের প্রথম সারির গণমাধ্যমে কাজের পাশাপাশি চালিয়ে গেছেন সংগীত-সাহিত্য চর্চাও।

পুরানো প্রজন্মের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় সঞ্জীব চৌধুরীর গাওয়া গান। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘আমি তোমাকেই বলে দেব’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’, ‘গাড়ি চলে না’, এই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না’, ‘বায়োস্কোপ’ ইত্যাদি। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের