টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা

ফরাসি লিগ ওয়ানে আধিপত্য ধরে রেখেছে পিএসজি। টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতলো ক্লাবটি। বুধবার লঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা।

পিএসজির হয়ে প্রথমার্ধের শেষদিকে গোল করেন খভিচা কাভারাতসখেলিয়া। মূলত জর্জিয়ান তারকাই চ্যাম্পিয়নশিপের ভিতটা গড়ে দেন। আর ম্যাচের একেবারে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষে থাকা পিএসজির ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। যা টপকানোর কোনো সুযোগই নেই লঁসের।

গত সপ্তাহেই ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে কার্যত শিরোপা নিশ্চিত করে ফেলেছিল লুইস এনরিকের দল।

এ নিয়ে মোট ১৪তম ফরাসি লিগ শিরোপা জিতল পিএসজি, যা ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে গত ১৪ মৌসুমে ১২ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। কাতারি মালিকানার অধীনে ক্লাবটির আধিপত্য আরও স্পষ্ট হয়েছে এই সময়ে।

লিওঁ সবশেষ টানা পাঁচবার শিরোপা জয়ের কীর্তি সর্শেষ। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

উল্লেখ্য, আগামী ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি। ফাইনালে জিততে পারলে আধুনিক যুগে টানা দুইবার ইউরোপিয়ান কাপ জেতা মাত্র দ্বিতীয় দল হবে পিএসজি।

  • Related Posts

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা…

    Continue reading
    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    চীন সফরে এসে ঐতিহাসিক হিয়াভেন মন্দির পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মন্দির পরিদর্শনে ছিলেন মেলেনিয়া ট্রাম্প। মন্দির ‘হল অব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    ঐতিহাসিক ‘হিয়াভেন মন্দির’ দেখে মুগ্ধ হলেন ট্রাম্প

    ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

    ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২

    টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা

    টানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপা

    রাজনীতি ও সিনেমা নিয়ে খোলামেলা চঞ্চল চৌধুরী

    রাজনীতি ও সিনেমা নিয়ে খোলামেলা চঞ্চল চৌধুরী

    অস্ট্রেলিয়ায় চুয়েটিয়ানদের বর্ণাঢ্য বৈশাখী-পিঠা উৎসব

    অস্ট্রেলিয়ায় চুয়েটিয়ানদের বর্ণাঢ্য বৈশাখী-পিঠা উৎসব

    ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু

    ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু

    তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

    তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

    আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

    আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

    ট্রাম্প-শি বৈঠক শুরু, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতিশ্রতি দুই নেতার

    ট্রাম্প-শি বৈঠক শুরু, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতিশ্রতি দুই নেতার