টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে তিলকের বিশ্বরেকর্ড

এ যেন নতুন রানের মেশিন আবিষ্কার করলো ভারত। খনির দেশ দক্ষিণ আফ্রিকায় খেলতে পাঠিয়ে নতুন খনির সন্ধান পেল ভারতীয়রা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। আজ শনিবার ভারতের ঘরোয়া প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি হাঁকালেন আরও এক সেঞ্চুরি।

টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেছেন তিলক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সেঞ্চুরির হ্যাটট্রিক করার রেকর্ড আর নেই কারো। বলাই যায়, সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অসাধ্য কাজই সাধন করলেন তিলক।

শনিবার রাজকোটে হায়দরাবাদের হয়ে মেঘালয়ের বিপক্ষে ৬৬ বলে ১৫১ রানের ইনিংস খেলেন তিলক। ছক্কা হাঁকান ১০টি, চার ১৪টি। মারকুটে এই ব্যাটারের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটে ২৪৮ রান করে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৬৯ রানে গুটিয়ে যায় মেঘালয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও সমান ১০ ছক্কা হাঁকিয়েছিলেন তিলক। তার আগের টি-টোয়েন্টি ৭টি। অর্থাৎ শেষ ৩ ম্যাচে তিলকের ব্যাট থেকে এসেছে ২৭টি ছক্কা।

স্বীকৃত টি-টোয়েন্টি ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন তিলক। এর আগে ২০২২ সালের অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেছিলেন কিরান নাভগিরে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প