টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাঘিনীদের সামনে এবার বাধা ইংল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার মিশনে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে টিম টাইগ্রেস। ওপেনার মুর্শিদা খাতুনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন দিলারা আক্তার।

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরে টাইগ্রেসরা এ জয় পেয়েছে এক দশক পর। ২০১৪ সালের আসরে ২ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার মেয়েদের এটি তৃতীয় জয়। তবে ২০২৪ আসরে দ্বিতীয় জয় পাওয়াটা কঠিনই হবে টাইগ্রেসদের। ‘বি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

তিন দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে দ্বিতীয় ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব মিলিয়ে তিনবার দেখা হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ডের। তিনবারই বাজেভাবে হেরেছে টাইগ্রেসরা। ২০১৮ সালে সর্বশেষ ইংলিশদের বিপক্ষে এই ফরম্যাটে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ৬ বছর পর আজ আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুদল।

টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই ইংল্যান্ডের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এমনকি কোনো ম্যাচে জয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি টাইগ্রেসরা। তার ওপর প্রতিপক্ষও বেশ অচেনা। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ২০২২ সালে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাও কিনা ওয়ানডে ফরম্যাটে।

শক্তির বিচারে ইংলিশদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও আশা হারাচ্ছে না বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের তাজা স্মৃতি সঙ্গী করে ইংলিশদের চমকে দিতে প্রস্তুত টাইগ্রেসরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমন আশ্বাসই দিয়েছেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি।


বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

ইংল্যান্ড একাদশ: মাইয়া বাওচার, ড্যানি উইয়েট, অ্যালাইস ক্যাপসি, ন্যাট সিভার-ব্রান্ট, হিদার নাইট (অধিনায়ক), অ্যামি জোন্স, ড্যানিয়েলে গিবসন, চার্লি ডিন, সারাহ গ্লেন, সোফি একলেস্টোন ও লিন্সে স্মিথ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী