‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

হলিউড বক্স অফিসে নতুন প্রতিদ্বন্দ্বী এসেও শীর্ষস্থান ধরে রেখেছে অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ‘সুপারগার্ল’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় করে শক্ত অবস্থান তৈরি করেছে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ২২১ কোটি ৬০-৭০ লাখ টাকা।

দ্বিতীয় সপ্তাহে ৪ হাজার ৪২৫টি প্রেক্ষাগৃহ থেকে শুক্রবার ‘টয় স্টোরি ৫’ আয় করেছে ২ কোটি ১০ লাখ ডলার। সপ্তাহা শেষে সিনেমাটির আয় ৭ থেকে ৮ কোটি ডলারের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর আমেরিকায় এর মোট আয় প্রায় ৩০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।

এর আগে মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি ১৬ কোটি ডলার আয় করে ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনের রেকর্ড গড়ে। বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ৩১ কোটি ২০ লাখ ডলার ছাড়িয়েছে।

অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওসের নতুন সুপারহিরো সিনেমা ‘সুপারগার্ল’ শুক্রবার ৩ হাজার ৬০২টি প্রেক্ষাগৃহ থেকে ১ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে। সপ্তাহ শেষে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মিলি অ্যালকক। গল্পে দেখা যাবে, এক তরুণী ক্রিপ্টোনিয়ান মহাকাশজুড়ে ন্যায়বিচারের অভিযানে বের হয় এক ভিনগ্রহের কিশোরীর সঙ্গে। এতে আরও অভিনয় করেছেন ইভ রিডলি, জেসন মোমোয়া, মাথিয়াস স্কোনার্টস, ডিয়ারমেইড মার্টাগ, ফার্দিনান্দ কিংসলি ও ডেভিড কোরেনসওয়েট। পরিচালনা করেছেন ক্রেইগ গিলেসপি।

প্রায় ১৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘সুপারগার্ল’-কে লাভের মুখ দেখতে হলে দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে নতুন মুক্তিপ্রাপ্ত আরেক ছবি ‘জ্যাকঅ্যাস: বেস্ট অ্যান্ড লাস্ট’ শুক্রবার আয় করেছে ৩৮ লাখ ডলার। সপ্তাহান্ত শেষে এর আয় ৮৫ লাখ ডলারে পৌঁছাতে পারে। সিরিজটির আগের সিনেমাগুলোর তুলনায় এটি সবচেয়ে কম উদ্বোধনী আয় হলেও মাত্র ১ কোটি ডলার বাজেটে নির্মিত হওয়ায় বিনিয়োগ উঠে আসার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

সপ্তাহের সেরা পাঁচে আরও রয়েছে ‘অবসেশন’ এবং ‘ডিসক্লোজার ডে’। ‘অবসেশন’ শুক্রবার ২৯ লাখ ডলার আয় করেছে এবং সপ্তাহ শেষে এর আয় প্রায় ৯৪ লাখ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মাত্র ১০ লাখ ডলারেরও কম ব্যয়ে নির্মিত এই ভৌতিক-রহস্যধর্মী সিনেমাটি ইতোমধ্যে উত্তর আমেরিকায় ২৩ কোটি ৩০ লাখ ডলারের ব্যবসা করেছে।

অন্যদিকে ‘ডিসক্লোজার ডে’ শুক্রবার আয় করেছে ২৩ লাখ ডলার। সপ্তাহান্তে এর মোট আয় প্রায় ৭৮ লাখ ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির তিন সপ্তাহে উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়াতে পারে।

প্রসঙ্গত, ‘সুপারগার্ল’ ছবিটি আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই চলছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প