ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর

ঝিনাইদহে বিদ্যুতের পিলার ভাঙার জেরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫টি বাড়ি ও ১টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে সদর উপজেলার রুপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রুপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। ওই ঘটনায় পোড়াহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলু মণ্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি মীমাংসার হলেও উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকালে ফজলু মণ্ডল ও আবু বক্কারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে ফজলু মণ্ডল ও আবু বক্কারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

ঝিনাইদহ সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading
    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি