জোহর প্রদেশে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা দেবে হাইকমিশন

মালয়েশিয়ার জোহর প্রদেশে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা দেবে হাইকমিশন। জোহর প্রদেশে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে ৯ ও ১০ আগস্ট হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সেবা দেবে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ও ২৭ জুলাই অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম স্থগিত করা হয়। এর পরিবর্তে ৯ ও ১০ আগস্ট জোহর বাহরু অগ্রণী রেমিট্যান্স হাউজ সেবা কার্যক্রম পরিচালিত হবে। যেসব প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের জন্য, গত ২৬-২৭ জুলাই ২০২৫ ও ০৯-১০ আগস্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন, তাদের পাসপোর্ট শনি ও রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জহুর বাহরু প্রদেশে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বায়ো-এনরোলমেন্ট সেবা কার্যক্রম গত ২৬ ও ২৭ জুলাই, অনিবার্য কারণবশত স্থগিত করায় বাংলাদেশ হাইকমিশন আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের