নতুন রূপে চমকে দিলেন মাহি, চেনাই যায় না অভিনেত্রীকে

আবারও আলোচনায় সামিরা খান মাহি। তবে এবার সৌন্দর্য বা গ্ল্যামার ছড়িয়ে নয় বরং ভিন্নধর্মী একটি চরিত্র দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। তাকে দেখা যাবে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে। ভাইরাল হয়েছে তার এই চরিত্রের লুকটি।

‘বকুল ফুল’ নামের নাটকে মাহিকে এই চরিত্রে দেখা গেছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি স্থিরচিত্রে দেখা যায় মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে তিনি সম্পূর্ণ ডুবে আছেন। ভক্তরা প্রথমে চোখ কচলেছেন, তারপর প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘এটাই মাহির ক্যারিয়ারের সেরা নাটক। আবার কেউ এতটাই মুগ্ধ যে, পুরস্কারের দাবি তুলেছেন এখনই!

মাহি নিজেও চরিত্র নিয়ে ভীষণ আবেগী। তার ভাষায়, ‘এটা আমার অভিনয় জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা। চরিত্রটা কঠিন ছিল, কিন্তু করেই নিজেকে নতুনভাবে চিনেছি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি। পরিচালক ইমরুল রাফাত ভাইকে ধন্যবাদ, যিনি আমার ওপর ভরসা রেখেছেন।’

নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। এতে মাহির বিপরীতে আছেন আরশ খান। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পর্দায় পুরো গল্প দেখার জন্য।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!