মধ্যরাতে মহাখালীতে দ্রুতগামী প্রাইভেটকারে আগুন, নিহত ২

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে মধ্যরাতে একটি দ্রুতগামী প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপরেই প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। এসময় প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে দুজন নিহত হন।

তবে নিহত দুজনের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

আহত আরেকজন কোন হাসপাতালে তা খুঁজে পায়নি। তাকে পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৯ আগস্ট) বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি ছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় প্রাইভেটকারটিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা একজন রাতেই মারা যায়। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থাকা ব্যক্তিও মারা যায়। কুর্মিটোলায় থাকা ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি এসআই সিদ্দিক হোসেন। তিনি বলেন, দুজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ এর মধ্যে। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোন হাসপাতালে তা খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ইনস্পেকটর লিমা খানম বলেন, ঢাকা মেট্রো খ-১২-৪০৪২ করোলা হাইব্রিড নামের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভবনের সামনে রস্তার পাশে সড়ক বিভাজকে ধাক্কায় আগুন লেগে যায়। রাত ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে রাত ৩টা ৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ আনা হয়। আগুন নির্বাপণ করার পর আমরা কোনো আহত/নিহত কাউকে পায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?